আন্তর্জাতিক ডেস্ক: কোভিড নাইন্টিন সংকটের কারণে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে সৌদি আরব। ফলে দেশটি নানাভাবে ব্যয় সংকোচনের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে দেশটিতে আশ্রয়ে থাকা ইয়েমেনের হাদি সরকারকে দেশে ফিরে যেতে বলেছে সৌদি আরব। এতদিন যে অর্থনৈতিক সমর্থন দিয়ে আসছিল তাও বন্ধের কথা জানিয়েছে দেশটি।
ইয়েমেনের আব্দ রাব্বু মানসুর হাদি সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট। দীর্ঘদিন তাকে ইয়েমেনের ক্ষমতায় বসাতে যুদ্ধ করেছে সৌদি আরবসহ অন্য আরব দেশগুলো। তবে শেষ পর্যন্ত যুদ্ধের ব্যয় বহন করতে না পেরে পিছু হটেছে জোটটি। এখন হাদি সরকারকে আশ্রয় দেয়াতেও না করে দিল রিয়াদ।
বিশ্বজুড়ে কোভিড নাইন্টিন মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে তেলের দাম ভয়াবহ হারে কমে গেছে।
ফলে বাধ্য হয়ে ব্যয় সংকোচন করছে দেশটি। ইতিমধ্যে ভ্যাট বাড়িয়ে তিনগুন করা হয়েছে। বাতিল করা হয়েছে নাগরিকদের রাষ্ট্রীয় ভাতাও।















