এবার করোনায় আক্রান্ত মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি

601

আন্তর্জাতিক ডেস্ক: শটির সংবাদমাধ্যম কেবল নেটওয়ার্ককে জানিয়েছেন, ‘মিলারের সংস্পর্শে আসা ছয়জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে দু’জন মাইক পেন্সের সঙ্গে বিমানে ভ্রমণে যাচ্ছিলেন। কিন্তু বিমান ছাড়ার আগেই তাদের নামিয়ে আনা হয়।’

নতুন করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আক্রান্তের ঘটনায় উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউজ। অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ভাইরাসটি ছড়িয় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের।

এদিকে, বাংলাদেশ সময় আজ শনিবার সকাল পর্যন্ত করোনার আঘাতে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইরাসটির শিকার হয়েছেন ১৩ লাখ ২১ হাজার ৭৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ হাজারের বেশি। বেড়েছে প্রাণহানিও। নতুন করে ১ হাজার ৬৮৭ জনসহ দেশটিতে বসবাসকারী ৭৮ হাজার ৬১৫ জন মানুষের মৃত্যু হয়েছে। যা যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ।