৯ রাজ্যের লকডাউন তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

1162
08 Aug 2015, Cleveland, Ohio, USA --- Republican 2016 U.S. presidential candidate businessman Donald Trump answers a question at the first official Republican presidential candidates debate of the 2016 U.S. presidential campaign in Cleveland, Ohio, in this file photo taken August 6, 2015. Trump, disinvited from a conservative conference and under fire because of remarks about a female debate moderator, defended his comments on Saturday while denouncing politically correct "fools." REUTERS/Brian Snyder/Files --- Image by © BRIAN SNYDER/Reuters/Corbis

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নয়টি রাজ্যের ওপর থেকে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে হোয়াইট হাউস।
বুধবার রাতে হোয়াইট হাউস ভাইরাস টাস্কফোর্স সমন্বয়কারী ডঃ ডেবোরাহ বার্কস জানান, নয়টি রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজারেরও কম এবং প্রতিদিন নতুন করে আক্রান্তের সংখ্যাও কমছে। করোনাভাইরাস যুক্তরাষ্ট্র এবং এর অর্থনীতির ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে যার ফলে গত চার সপ্তাহে ২কোটি ২০ লক্ষের ও বেশি শ্রমিক ছাঁটাই হয়েছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্রুত বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতিটি আবারও খোলার জন্য চাপ দিচ্ছেন। পহেলা মে দেশের এমন কিছু রাজ্যের অর্থনীতি খুলে দিতে চাইছেন যেগুলো করোনাভাইরাসের কারণে নিউইয়র্ক মহানগরীর মতো প্রভাব ফেলতে পারেনি।

ডঃ ডেবোরাহ বার্কস ওই নয়টি রাজ্যের নাম উল্লেখ না করলেও স্বল্প জনবহুল রাজ্যগুলোর কথা উল্লেখ করেন যেখানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কম। অঙ্গরাজ্যগুলো হচ্ছে-আটলান্টিক উপকূলীয় রাজ্য মেইন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র হাওয়াই, পূর্ব আমেরিকার ভার্মন্ট ও পশ্চিম ভার্জিনিয়া, দক্ষিণাঞ্চলের আরকানসাস, মধ্য-পশ্চিমের নেব্রাস্কা, উত্তরে ডাকোটা এবং পশ্চিমের মন্টানা ও ওয়াইয়োমিং।

সূত্র: ভয়েস অব আমেরিকা