ব্রিটেনে করোনায় আরও ৬ বাংলাদেশীর মৃত্যু: আক্রান্ত শতশত

1466

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। আজ ৮ এপ্রিল বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্যোশাল মিডিয়ায় তাদের মৃত্যুর খবর প্রকাশ করেছেন তাদের স্বজনরা। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো কয়েকজন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন স্বজনরা। তবে এর বাইরেও আরও মৃত্যুর খবর বিভিন্ন স্যোশাল মিডিয়ায় এসেছে। তাদের সাথে নিকট আত্মীয়দের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আবার অনেকেই তাদের নিকট আত্মীয় করোনায় মৃত্যুবরণ করেছেন অথচ বলতে নারাজ। সরকারী সূত্রে সঠিক কোন পরিসংখ্যান প্রকাশিত না হলেও স্যোশাল মিডিয়ার পরিসংখ্যানে দেখা যাচ্ছে ব্রিটেনে এ পর্যন্ত ৫০ জনের বেশি বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।

ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইউরোপ তাবলিগ জামায়াতের আমির ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত। তিনি গত ১১ এপ্রিল শনিবার ডিউজবাড়ী হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সিলেটের কৃতি সন্তান ইন্জিনিয়ার আব্দুল মুকিত লন্ডনে আসেন সত্তোরের দশকের শুরুতে। তাবলিগে দ্বীনের খেদমতের পাশাপাশি তিনি এ্যারোনটিক্যাল ইন্জিনিয়ারিং এ পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি এনফিল্ডের মসজিদে জালালিয়া প্রতিষ্ঠা সহ বিভিন্ন মসজিদ প্রতিষ্ঠায় অবদান রাখেন।

আলহাজ্ব মোঃ আব্দুল মনাফ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন লন্ডনের ফুলহামের বাসিন্দা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ আব্দুল মনাফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। গত ১০ এপ্রিল শুক্রবার চেলসি ওয়েস্ট মিনিস্টার হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখেগেছেন। মরহুম মো: আব্দুল মনাফের দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার দূর্জাকাপন গ্রামে। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ এর লাইফ মেম্বারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

মোঃ মকদ্দুছ আলী
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন যুক্তরাজ্যের ব্রার্ডফোর্ড শহরের বাসিন্দা মোঃ মকদ্দুছ আলী। গত ১০ এপ্রিল শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার দেশের বাড়ী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাদে জিগলী ভাদগাঁও গ্রামে। তার সম্পর্কে এর চেয়ে বেশি তথ্য পাওয়া যায়নি।

মোঃ আনসার মিয়া
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ব্যবসায়ী মোঃ আনসার মিয়া। তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের পপলারের বাসিন্দা। স্যোশাল মিডিয়া সূত্রে জানাগেছে তিনি এক ছেলে ও তিন মেয়ের পিতা। গত ১০ এপ্রিল শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার দেশের বাড়ী ছাতক উপজেলাধীন জিয়াপুর গ্রামে।

ফিরুজ আলী সূফী
পূর্ব লন্ডনের বাসিন্দা মুহাম্মদ ফিরুজ আলী সূফী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ এপ্রিল শনিবার রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনী রোগে ভূগছিলেন। সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যুবরণ করেন। তার দেশের বাড়ী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি (সাতহাল) গ্রামে। তার পিতার নাম মরহুম রইছ আলী।


সাঈদ আহমদ সুলেমান
পূর্ব লন্ডনের প্লাস্ট এলাকার বাসিন্দা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব সাঈদ আহমদ সুলেমান ইন্তেকাল করেছেন। গত ১১ এপ্রিল শনিবার রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাষ কষ্টজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে রেখেগেছেন। তিনি স্থানীয় তাবলিগ জামাতসহ বিভিন্ন কমিউনিটি সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার দেশেরবাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামে।

বিশ্বনাথ প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক হাজী সিদ্দেক আলীর ইন্তেকাল

যুক্তরাজ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক হাজী সিদ্দেক আলী ইন্তেকাল করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার নিউহাম হাসপাতালে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ শুক্রবার বেলা ৪টায় তাকে ফরেস্টগেইট করবস্থানে দাফন করা হয়েছে।
তার দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পদনাপুর গ্রামে। উল্লেখ্য তিনি প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ইলিয়াস আলী পাশার বড় ভাই।