করোনাভাইরাসের কারনে ব্রিটেনে প্রথমবারেরমত মুসলিমদের গণকবর

5347
Kemnal Park Cemetery in Chislehurst, south east London.

জাকির হোসেন কয়েছ: করোনাভাইরাসের কারনে ব্রিটেনে প্রথমবারেরমত এক সাথে ১০জন মুসলিম নারী পুরুষকে দাফন করা হয়েছে। এর মধ্যে ৫জন পুরুষ ৫জন মহিলা রয়েছেন। খবর মেইল অনলাইন।
সাউথ ইস্ট লন্ডনের কেমনাল পার্কস্থ কবর সাথে গত শুক্রবার তাদের জানাযা ও দাফন করা হয়। ১০মিটার দীর্ঘ এবং দুই মিটার প্রস্তের কবরে তাদের দাফন করতে হয়। এ সময় তাদের পরিবারের একজন করে সদস্যদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়।

করোনাভাইরাসের কারনে মুসলিম সম্প্রদায়ের মৃত্যুরহার বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ফিউনারাল ডিরেক্টররা বলছেন, ৫০জনের মৃতদেহ দাফনের অপেক্ষায় রয়েছেন। ইসলামিক রীতি অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে মৃতদের দাফন করা উচিত।
এই কবরস্থানেই মাত্র ১৩ বছর বয়সী ইসমাইল মোহাম্মদ আব্দুলওয়াহাবকে গত সাপ্তাহে দাফন করা হয়েছিলো।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে এই কবরস্থানের একটি অংশ শুধু মুসলিমদের জন্য যা সাফ গ্রেইভস নামে পরিচিত।
এখানে ইসলামী রীতি অনুসারে মৃতদেহগুলি পৃথকভাবে সামাধিস্থ করা হবে। মৃতদের কাফনে আচ্ছাদিত করা হবে প্রথা অনুসারে পবিত্র মক্কার দিকে মুখ করে। তাদের দাফন করা হয় ১.৫ মিটার গভীরে।
মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরো ৬টি গণকররের পরিকল্পনা নেয়া হয়েছে।
সাধারণত এই কবরস্থানে দিনে ২জন মুসলিমকে দাফন করা হলেও এখন প্রতিদিন ১০জনের বেশি মানুষের দাফনের ফোন আসছে।
উক্ত কবরস্থানের বিশেষ প্রকল্প পরিচালক রিচার্ড গোমারসাল জানিয়েছেন, বর্তমানে বেশিরভাগই দাফন বা শেষকৃত্যের অনুষ্ঠান হচ্ছে করোনাভাইরাসজনিত। আমরা ব্যক্তিগত প্লটগুলির চাজিদা পূরণ করতে পারছিনা।
আমরা কিভাবে দ্রুত দাফন করতে পারি যেজন্য ইসলামিক স্কলারদের পরামর্শ নিচ্ছি।