পূর্ব লন্ডনে ছুরিকাঘাতে মহিলার মৃত্যু

2301

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনে রাস্তায় ছুরিকাঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে। তার বয়স ২০। তাকে বুধবার রাত সাড়ে ১২টায় চুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হলেও কিছুক্ষন পরই মৃত্যু করেন।
ঘটনাটি ঘটে নিউহাম কাউন্সিলের ইস্টহামস্থ বার্কিং রোড়ে। পুলিশ জানিয়েছে এই ঘটনার সাথে জড়িত কাউকে এখনো পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। তবে মৃতের নিকট আত্মীয়কে ইতিমধ্যে জানানো হয়েছে।