আলীনগর মহিলা মাদ্রাসার মুহতামীম ক্বারি নেসার আহমদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

765

ওয়ানবাংলানিউজ: সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও উত্তরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমরান আহমদের পিতা ক্বারি নেসার আহমদ গত ১১ মার্চ বুধবার সকাল ৯ টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন।

একই দিন বাদ আসর আলীনগর শাহী ঈদ্গাহ্ মাঠে বিপুল সংখ্যক মুসল্লীদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে এক মেয়ে ও নাতি – নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য ক্বারি নেসার আহমদ দীর্ঘ ২৮ বছর প্রবাসে থাকার পর ২০০২ সাল থেকে গ্রামে অবস্থান করেন। ২০০৩ সালে এলাকা বাসীর সহযোগিতায় আলীনগর গ্রামে প্রতিষ্ঠা করেন মাদ্রাসাতুল বানাত আলীনগর।

বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের শোক প্রকাশ

এদিকে গ্রামীন নারী শিক্ষার উন্নয়নে মুহতামিম ক্বারি নেসার আহমেদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বিভিন্ন দেশে অবস্থানরত আলীনগর ইউনিয়ন প্রবাসীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের সভাপতি মনজুরুছ ছামাদ চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক এম আব্বাছ উজ জামান ও কোষাধ্যক্ষ লিয়াকত খাঁন, আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল আহাদ, সংগঠনের উপদেষ্টা আজাদ চৌধুরী, উপদেষ্টা আব্দুল খালিক, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খাঁন নুনু, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান চৌধুরী, বেতার বাংলা শ্রোতা ফোরামের সাবেক ট্রেজারার হেলাল আহমদ, ইউকে যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জায়েদ মানিক চৌধুরী।
৪নং ওয়ার্ডের মেম্বার ও ডিএম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মামুন আহমদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেন,আলীনগর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক তারেক হোসেন মুসা, কানাডা প্রবাসী ডিএম হাইস্কুলের সাবেক শিক্ষক রিপন চৌধুরী, স্পেনের সাংবাদিক কবির আল মাহমুদ, বার্মিংহামের কমিউনিটি নেতা কয়েস আহমদ, নিউজার্সি প্রবাসী মেনহাজ আহমদ, লন্ডন প্রবাসী আবুল কাশেম, জার্মান প্রবাসী বুরহান আহমদ, ম্যানচেস্টারের মন্জুরুল কদের মিন্টু, আরব আমিরাত প্রবাসী মাহমুদুর রহমান, সৌদিআরব প্রবাসী আফসার আহমদ, জামাল আহমদ, বখতিয়ার হোসেন রনি, ফ্র্যান্স প্রবাসী আব্দুল কাইয়ুম ও মারুফ আহমদ সহ অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ।