আন্তর্জাতিক ডেস্ক: প্রথম দফায় দেড় হাজার তালেবান বন্দিকে মুক্তি দিতে মঙ্গলবার রাতে এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সম্প্রতি তালেবান গোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তির আওতায় তাদের মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই চুক্তির ফলে গত ১৮ বছর ধরে চলমান গৃহযুদ্ধে অবসান হবে বলে আশা করা হচ্ছে।
প্রেসিডেন্টের স্বাক্ষরিত ওই ডিগ্রিতে এক শর্তের কথা উল্লেখ রয়েছে। শর্তটি হচ্ছে, মুক্তি পাওয়ার পর এসব তালেবানরা আর যুদ্ধে লিপ্ত হবে না এই মর্মে তাদের ‘লিখিত প্রতিশ্রুতি’ দিতে হবে।















