কি কিনেছিলেন খালেদা জিয়া ও তারেক রহমান?

980

ওয়ানবাংলা নিউজ: গত ১৫ জুলাই চিকিৎসার উদ্দেশে লন্ডনে আসার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় ৩ সপ্তাহ বিশ্রামে ছিলেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ জোবায়দা রহমানের সঙ্গে চিকিৎসকের কাছ থেকে ফেরার পথে একটি শপিংমলে যান তিনি। সেখানে তিনি ও তার পরিবারের সদস্যরা কিছু বই ক্রয় করেন।

আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্টে দেখা যায় খালেদা জিয়া, তারেক রহমান ও জোবয়দা রহমান বই কিনছেন তার ঠিক পেছনেই ৫০% মূল্য ছাড় লেখা আছে। বই কেনার বিষয়টি বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছেন।

সূত্র মতে, লন্ডনে অবস্থানকালে খালেদা জিয়া কোনো সমাবেশে অংশ না নিলেও ফাঁকে ফাঁকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল বলে জানা গেছে। এও জানা গেছে, আসন্ন ঈদুল আযহার পর তিনি বাংলাদেশে ফিরে আসবেন।