লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে হামলা: ছুরিকাঘাতে আহত বৃদ্ধ

4382

ওয়ানবাংলানিউজ: সেন্ট্রাল লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদের ভেতরে ছুরি হামলা হয়েছে। এতে এক বৃদ্ধ মুসল্লি মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে আহত বৃদ্ধের বয়স ৭০। বেলা ৩টা ১০মিনিটের সময় এই ঘটনা ঘটে। তাকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে আক্রমনকারী।
পুলিশ আক্রমনকারীকে আটক করেছে। মসজিদের সিসি ক্যামেরায় দেখা গেছে একজন সাদা ব্যক্তি মাথা লাল হোড পরিহিত ছিলো। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।