আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত চীনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও কনস্যুলেট থেকে কিছু কর্মী প্রত্যাহার করছে যুক্তরাজ্য। শনিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও কনস্যুলেট থেকে কিছু সংখ্যক স্টাফ ও কর্মীকে প্রত্যাহার করা হচ্ছে। জটিল পরিস্থিতিতে কাজ করতে অতি প্রয়োজনীয় স্টাফরা থাকবেন।’
পরিস্থিতি ক্রমাগতভাবে অবনতি হওয়ায় বিদ্যমান দূতাবাস ও কনস্যুলেটের সক্ষমতা সীমিত করা হবে।
এর আগে গত ৩১ জানুয়ারি চীনে নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, চীনে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবারে যাদের বয়স ২১ বছরের কম তাদের অবিলম্বে দেশটি ত্যাগ করতে হবে।















