ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ এয়ারওয়েজের সিস্টেম ক্র্যাশের কারনে হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে হলিডেগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এর কারনে শত শত যাত্রী ঘন্টার পর ঘন্টা বিমান বন্দরে অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই নির্ধারিত ফ্লাইট মিস করেছেন। বুধবার সকাল থেকেই সমস্যা ধরা পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
যাত্রীরা জানিয়েছেন হঠাৎ করেই কম্পিউটারগুলি বিকল হতে থাকলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় বিমানবন্দর গুলিতে। বহু যাত্রী গ্যাটউইক বিমান বন্দরেও সমস্যা পড়েছেন বলে জানাগেছে। এদিকে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ এক টুইট বার্তায় যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করেছে। এতে বলা হয় আইটি সমস্যার কারনেই যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
গত মে মাসে বিশ্বব্যাপী বিমানবন্দর গুলিতে আইটি সিস্টেমে সমস্যা দেখা দেয়। এর কারনে হিথ্রো ও গ্যাটউইক বিমান্দরে সমস্যার সৃষ্টি হলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
এদিকে আজ এক যাত্রী টুইটারে লিখেছেন তিনি এডিনবরা যাত্রী। কিন্তু কম্পিউটার বিকল হওয়ায় ফ্লাইট হচ্ছে না। সকাল ৮টা ৪৫ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বলেছেন কম্পিউটার সমস্যা ঘন্টার মধ্যে সমাধান হবে। তিনি যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করেন।
পরে তিনি আরো জানান সমস্যা চিহিৃত করে সমাধান করা হয়েছে। হলিডেগামী যাত্রীদের ফ্লাইট শুরু হয়েছে।
তবে ফ্লাইট বিলম্বের কারনে বহু যাত্রী তাদের ইউরোপগামী অন্যান্য ফ্লাইট মিস করেছেন বলে জানাগেছে। অন্যদিকে ইইউ যাত্রীদেরকে ইমিগ্রেশন কর্মকর্তাদের অতিরিক্ত নিরাপত্তা চেক করার কারনে ৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে অনেকেই টুইট করেছেন।















