ঢাকা সংবাদদাতা: হজ যাত্রী না পাওয়ায় মঙ্গলবারের চারটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
তিনি বলেন, ‘হজ যাত্রীদের ভিসা না হওয়ায় ফ্লাইট বাতিল করতে হয়েছে বিমানকে।’
শাকিল মেরাজ বলেন, ‘আগামী ২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ১২টি ফ্লাইট বাতিল হচ্ছে। এ ১২টি ফ্লাইটে ৪ হাজার ১৫৩ জন হজ যাত্রী যেতে পারতেন।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ২৯টি ডেডিকেটেট হজ ফ্লাইট ও ৮টি শিডিউল ফ্লাইটে হজ যাত্রী পরিবহন করা হয়েছে। এসব ফ্লাইটে ১৩ হাজার ৩১৫ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।’















