ডিএম হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহিউল ইসলাম জায়গীরদারের নামে অডিটোরিয়াম নির্মাণের প্রচেষ্টা অব্যাহত

1178

লন্ডনে কমিটি গঠন ও পরবর্তী অগ্রগতি পর্যালোচনা সভা ১০ মার্চ

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বসবাসরত সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিস্ঠান ডি,এম হাইস্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের একসভা গত ১৪ই জানুয়ারি ২০২০ রোজ মঙ্গলবার পুর্ব লন্ডনের কমার্সিয়াল স্টীটস্হ জিএসসি কার্যালয়ে স্কুলের প্রাক্তন সিনিয়র ছাত্র মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান নুনুর সভাপতিত্বে ও নাহিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে শুরুতেই পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন ফয়সল মুকিত।

সভায় স্কুলের প্রাক্তন ছাত্র বদরুল আলমের সদ্য প্রয়াত মরহুমা মাতা সহ স্কুলের সকল প্রয়াত ছাত্রছাত্রী শিক্ষক, অভিবাবক বৃন্দের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন জনাব আব্দুল আজিজ তকি।
সভায় স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহিউল ইসলাম জায়গীরদারের নামানুসারে স্কুলে একটি অডিটোরিয়াম নির্মাণের বিষয়ে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি সম্পর্কিত বিস্তারিত ব্যখ্যা তুলে ধরেন কাউন্সিলার আব্দুল আজিজ তকি। উল্লেখ্য যে, ইতিমধ্যে অডিটোরিয়াম নির্মাণের জন্য যুক্তরাজ্য বসবাসরত ছাত্রছাত্রীদের মধ্য হতে প্রায় চল্লিশ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া গেছে ।
সভায় স্কুলের উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত এবং যুক্তরাজ্য বসবাসরত সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে আগামী ১০ই মার্চ রোজ মঙ্গলবার একটি কমিটি গঠনের সিন্দান্ত হয়। যুক্তরাজ্য বসবাসরত ডিএম হাইস্কুলের সকল ছাত্র ছাত্রীদেরকে আগামী ১০ই মার্চ ২০২০ উপস্হিত হবার সভার পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এতে অংশগ্রহণ করতে আগ্রহীদের বিস্তারিত জানতে কাউন্সিলার আব্দুল আজিজ তকির সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মনজুরুছ ছামাদ চৌধুরী মামুন, এনামুল হক চৌধুরী , আব্দুল মালিক, আব্দুল হান্নান, একলিম হোসেন , হেলাল আহমদ, হেলাল চৌধুরী , বদরুল আলম, আব্দুল মান্নান, মফিজুর রহমান চৌধুরী, একরাম চৌধুরী , বেলায়েত হোসেন চৌধুরী , আলম চৌধুরী , মাসুম আহমদ, সামি আহমদ, রাসেল খাঁন, জাহেদ মানিক চৌধুরী, ফয়সল মুকিত, অলিউর রহমান চৌধুরী ও ইয়াহিয়া খান প্রমুখ।