মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মহিবুর রহমান চৌধুরী আর নেই

685

ওয়ানবাংলানিউজ: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মহিবুর রহমান চৌধুরী আর নেই (ইন্নালিল্লা..হি..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গত রো্ববার ৩রা নভেম্বর ২০১৯ লন্ডন সময় সকাল ১১ঘটিকায় কেন্টের মেইডষ্টোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। আগামীকাল ৫ই নভেম্বর মঙ্গলবার বাদজোহর মেইডষ্টোন জামে মসজিদে মরহুমের নামাজে জানা্জা শেষে তাঁকে কেন্টের স্থানীয় মুসলিম কবরস্থানে সমাহিত করা হবে। মরহুমের দেশের বাড়ী বৃহত্তর সিলেটের নবীগঞ্জের পুরাদিয়া (কাঁমারগাঁও) গ্রামে। জীবদ্দশায় তিনি একাধিক জনহিতকর কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।জনাব মহিবুর রহমান চৌধুরী বৃটেনের প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরীর বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতের জন্যে তার ভাই সাংবাদিক মতিয়ার চৌধুরী সকেলের দোয়া চেয়েছেন।
এদিকে সাংবাদিক মতিয়ার চৌধুরীর বড় ভাই মুহিবুর রহমান চৌধুরীর মৃত্যুতে ওয়ানবাংলানিউজ টিমের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।