মদরিছ আলী বাদশার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল মঙ্গলবার

896

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা, ক্রিড়া সংগঠক, বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি, মরহুম মদরিছ আলী বাদশার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ১০ সেপ্টেম্বর মঙ্গলবার পূর্ব ব্রিকলেইন জামে মসজিদে বাদ মাগরিব (সময় 7ঃ30 মিনিট) এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন মরহুমের বড় ভাই বিশিষ্ট কমিউনিটি নেতা যুক্তরাজ্য বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সহ সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী (০৭৯৮৫৪২৩১৬২)