রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় একজনের প্রাণহানি

320

ঢাকা সংবাদাদতা: রাজধানীর পল্টনে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে পল্টন মোড়ের ব্যাংক এশিয়ার সামনে ওই দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শাহেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে পল্টন মোড়ে ব্যাংক এশিয়ার সামনে একটি প্রাইভেট কোম্পানির কাভার্ডভ্যান ধাক্কা দেয় ওই ব্যক্তিকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

নিহত ব্যক্তি ওই এলাকায় ভাসমান হিসেবে ঘোরাফেরা করতেন। তিনি কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানান পুলিশ কর্মকর্তা।

নিহত ব্যক্তির মরদেহ এরই মাঝে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাঁর নাম-পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।