মৌলভীবাজারের ৭ উপজেলায় ৮৮ জনের মনোয়নপত্র জমা

420

সিলেট সংবাদদাতা: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের ৭টি উপজেলায় ৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৩৮ ও ২৬ জন মহিলা পার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এসব প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

সদর উপজেলায় ৬ জনের মনোনয়নপত্র জমা

মৌলভীবাজার সদর: সদর উপজেলায় ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ): বর্তমান ভাইস চেয়ারম্যান তালামীয প্রার্থী আলাউর রহমান টিপু, এমদাদুর রহমান, আব্দুল মতিন।

মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা): বর্তমান ভাইস চেয়ারম্যান শাহিনা রহমান, রাশিদা খাঁন, মিতা ভুঁইয়া ও মিলি আছিয়া রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজনগর উপজেলা: ১৬জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে ৪ জন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার রাজনগর উপজেলার ইউএনও ফেরদৌসী আক্তারের কাছে এসব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সূত্র জানায়, চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আছকির খান, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই, মুন্সীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য সাতির মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান খান, সাবেক ছাত্রনেতা নুরে আলম জিকু ও আব্দুল মতিন চৌধুরী।

ভাইস চেয়ারম্যান (পুরুষ): মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অনদি রঞ্জন দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল আহমদ ছফু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পল্লি বিদ্যুৎতের এলাকা পরিচালক শাহেদুজ্জামান আনসারী মনাই, সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান ও আলাল মোল্লা ওরফে আলাল মিয়া।

মহিলা ভাইস চেয়ারম্যান: মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মুক্তিরানী চক্রবর্তী, জেলা যুব মহিলা লীগের সদস্য সুমাইয়া আক্তার সুমি ও হাসনা আক্তার।

কুলাউড়া উপজেলা: মোট ১৫জন প্রার্থী

কুলাউড়া উপজেলায় দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফি আহমদ সলমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকি খান ও টিলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মহিউদ্দিন হোসেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ): ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, পৌরসভার সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতই, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না ও সাবেক সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল, চা শ্রমিক নেতা রাজকুমার কালোয়ার, সমাজসেবক আব্দুল আহাদ ও হুমায়ুন কবির শাহান।

মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা): বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর জাসদ সভাপতি নারী নেত্রী নেহার বেগম, উপজেলা মহিলা লীগ সভাপতি ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি এবং শাহানা আক্তার।

শ্রীমঙ্গল উপজেলা: ১৪জনের মনোনয়নপত্র জমা

শ্রীমঙ্গল উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫মনোনোয়নপত্র জমা দিয়েছেন।

সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান পদে জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, আওয়ামী লীগের বিদ্রোহী শ্রীমঙ্গল উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক, জাকের পার্টির মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুম।

ভাইস চেয়ারম্যান (পুরুষ): শ্রীমঙ্গল উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এনাম হোসেন চৌধুরী, পরিমল দাশ, এম এ রহিম নোমানী, হাসানুল হক দুলাল, মো. লিটন আহমেদ।

ভাইস চেয়ারম্যান (মহিলা): বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, মিতালী দত্ত, শিরিনা আক্তার, হাজেরা খাতুন, পারভীন চৌধুরী।

কমলগঞ্জ উপজেলায়: ১১ জনের মনোনয়নপত্র জমা

কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান (আওয়ামী লীগ) ও বিদ্রোহী ইমতিয়াজ আহমেদ বুলবুল (স্বতন্ত্র), ওয়ার্কার্স পাটির মিনার আহমদ, আব্দুল গফুরপ্রার্থী (স্বতন্ত্র) হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ): বর্তমান ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাংবাদিক শাব্বির এলাহী ও মুয়িন আহমদ, চা শ্রমিক নেতা রামভজন কৈরী মনোনয়ন জমা দিয়েছেন

ভাইস চেয়ারম্যান (মহিলা): বর্তমান ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, মহিলা আওয়ামী লীগ নেত্রী বিলকিছ বেগম মনোনয়ন জমা দিয়েছেন।

বড়লেখা উপজেলা : ১৪ জনের মনোনয়নপত্র দাখিল

বড়লেখায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ মনোনয়নপত্র দাখিল করেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ): এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ও আব্দুন নূর।

নারী ভাইস চেয়ারম্যান (মহিলা): বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনা ও আমেনা বেগম ডলি, আওয়ামী লীগ নেত্রী ফারহানা বেগম, মুন্না আক্তার মুন্নী, নাজমা বেগম, রাজিয়া বেগম চৌধুরী ও হাজেরা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

জুড়ী উপজেলা: ১২ জনের মনোনয়ন জমা

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়ন জমা দিয়েছেন। সূত্র মতে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, বিদ্রোহী প্রার্থী এমএ মোহিত ফারুক, কিশোর কুমার রায় মনি মনোনয়ন পত্র দাখিল করেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ): ভাইস চেয়ারম্যান পদে জুয়েল আহমদ, মো: আব্দুস শহীদ, রিংকু রঞ্জন দাস, সুমন্ত ভাউরি, শামীম আহমদ, গোলাম জাকারীয়া,

ভাইস চেয়ারম্যান (মহিলা): এ পদে মোট ৩জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হচ্ছেন রঞ্জিতা শর্মা, শিল্পী বেগম, আজিবুন খানম।