বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

440
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ প্রতিনিধি সূর্যোদায়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘মহান বিজয় দিবস’ পালনের কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে দিনব্যাপী নানান কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে উৎসাহ উদ্দিপনায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ৪৭তম বিজয় দিবসের আনন্দ। বিজয় দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তোপধ্বনী শেষে ৭১’র শহীদদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিশ্বনাথ প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিস, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, বিশ্বনাথ বন্ধুসভা, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, বিশ্বনাথ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ ফাউন্ডেশন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, উপজেলা মানবাধিকার কমিশন, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়, উপজেলা সহকারি শিক্ষক সমিতি, উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধাদেন সন্তান, আরডিআরএস সূচনা, বিয়াম ল্যাবরেটরিজ স্কুল, ইয়াস্তি শাহ-ঈসা শাহ ও মুসা শাহ সমাজ কল্যান সংস্থা, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউট, স্বপ্ন ছায়া এসোসিয়েশন, ব্র্যাক বিশ্বনাথ, বিশ্বনাথ কলেজিয়েট স্কুল।
পুষ্পস্তক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের নানান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। এরপর উপজেলার রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বীরমুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব-স্কাউটস-গালস গাইড’সহ শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগীতা।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। দুপুরে উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ’কে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফজলুল হকের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, মুক্তিযোদ্ধা মনির হোসেন, আবুল কালাম, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ। বিকেলে উপজেলা প্রশাসন একাদশ ও সুধী একাদশের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শিশুদের অংশগ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুণ্ঠিত হয়।
এরপর বিশ্বনাথ থিয়েটারের পরিবেশনায় ‘লাইব্রেরী চাই’ নাটক মঞ্চস্থ ও বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেট ও বিশ্বনাথের কন্ঠশিল্পীরা গান পরিবেশন করেন।