গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল মিডিলসেক্স শাখার বার্ষিক সাধারন সভা অনুষ্টিত

698

ওয়ানবাংলানিউজ: গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের মিডিলসেক্স শাখার বার্ষিক সাধারন সভা গত রোববার আসফড এর স্থানীয় একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারপার্সন মিরন মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাকিব রাহেল এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলেওয়াত করেন জিএসসির সহ সভাপতি রোসন আলি । সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক রাকিব হোসেন রুহেল ও আর্থিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের ট্রেজারার সৈয়দ ফকরুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির সাউথইস্ট রিজনের সভাপতি ও কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইছবাহ উদ্দীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আতিকুর রহমান খান, মিডিলসেক্স শাখার সাবেক সভাপতি আব্দুল শহিদ।

সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএসসি ইষ্ট লন্ডন শাখার সাধারন সম্পাদক আব্দুল মালিক কুটি, সাউথইস্ট রিজনের ট্রেজারার সুফি সুহেল আহমেদ, সাউথইস্ট রিজনের সহ ট্রেজারার আবুল মিয়া, মিডিলসেক্স শাখার সহ সাধারন সম্পাদক মুজিবুর রহমান রাসেল, এম বারি আসিক, আব্দুল মানাফ, আব্দুল হক, মুকতার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী খালিক মিয়ি, রুহুল আমিন, মাসুক মিয়া, মোহাম্মদ হোসেন নাজিম, এ আর খান, কয়সর আহমদ, সালেহ আহমদ, আবু লেইছ, সৈয়দ জাকারিয়া আহমদ, আসাদ আলী প্রমুখ। বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে সাধারন সম্পাদকের রিপোর্ট ও আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় ।
সভায় বক্তারা বিমানের সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট চালুর করার দাবী জানান। সাথে সাথে সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্নাজ্ঞ আন্তর্জাতিক বিমান বন্দরে রুপান্তরিত করা ও প্রবাসীদের শীঘ্রই ভোটার লিষ্টে অন্তর্ভুক্ত করার দাবী জানান। এছাড়া বাংলাদেশ হাই কমিশনে জনসাধারণের হয়রানী বন্ধ ও নো ভিসা ফি কমানোর দাবী জানানো হয় । কেন্দ্রীয় নেতৃবন্দ জিএসসির ২৫ বছর পুর্তির অনুষ্টানে লন্ডনে যোগদানের জন্য সকলকে আমন্ত্রন জানান ও সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগনের সেবায় কাজ করার জন্য আহ্বান জানান। বক্তারা সংগঠনের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন । সভাপতি তার সমাপনি বক্তৃব্যে সংগটন পরিচালনায় সকলের সহযোগীতার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । সভা শেষে বাবুরচি ইন্ডিয়া রেস্টুরেন্ট এর পক্ষ থেকে সবাইকে আপ্যায়িত করা হয়।