বাগির ঘাট ভিলেজ ট্রাস্ট ইউকে দ্বিবার্ষিক নির্বাচন ২০১৮ সম্পন্ন

799

ওয়ানবাংলানিউজ: গত ২৮ অক্টোবর রোজ রবিবার পূর্ব লন্ডনের ছিল্ড্রেন সেন্টারে গোলাপগঞ্জ উপজেলার অন্তরভুক্ত, বুধবারিবাজার ইউনিয়নের, বাগির ঘাট ভিলেজ ট্রাস্ট ইউকে এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহন করে। নির্বাচনে প্রধান ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মখন মিয়া, সহকারী ছিলেন মৌলানা আনওয়ার হোসেন ও হাজি আব্দুল রব রফু মিয়া।
বাগির ঘাট ভিলেজ ট্রাস্ট ইউকে ২০০২ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠা লাভ করে। বিগত বছরগুলিতে সিলেকশনের মাধ্যমে কার্যকরী পরিষদ গঠন করা হলেও এই প্রথম বারের মতো সরাসরি ভোটের মাধ্যমে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৬৭ ভোটারের মধ্যে সর্বাধিক সংখ্যক ভোটার উপস্থিতি ঘটে। এতে ২০১৮-২০ সালের জন্যে উভয় প্যানেল থেকে প্রার্থী নির্বাচিত হয়েছেন।
যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন নাজিম উদ্দিন সভাপতি (দোয়াত কলম), আবুল মিয়া সহ সভাপতি (বই প্যানেল), হাজি আব্দুল গণি সহ সভাপতি (বই প্যানেল), সাব্বির আহমদ সহ সভাপতি ( দোয়াত-কলম), শাহিন আহমদ সাধারণ সম্পাদক (দোয়াত-কলম), মাহবুবুল আলম লাহিন যুগ্ম সাধারণ সম্পাদক (দোয়াত-কলম), জয়নাল আবেদিন জয়নুল কোষাধ্যক্ষ (বই প্যানেল), আবুল হোসেন আকলাস যুগ্ম কোষাধ্যক্ষ (দোয়াত-কলম), রুনেল উদ্দিন সাংগঠনিক সম্পাদক (দোয়াত-কলম), আবুল বাসার যুগ্ম সাংগঠনিক সম্পাদক (দোয়াত-কলম প্যানেল), আব্দুল গফুর দিনার ট্রাস্টিশিপ সেক্রেটারি (বই প্যানল), উস্তার আলী যুগ্ম ট্রাস্টিশিপ সেক্রেটারি (বই প্যানেল), জয়নাল আবেদিন দিলাল প্রেস সেক্রেটারি (বই প্যানেল), জামালোর রাহমান ট্রাস্টি (বই প্যানেল), জুবায়ের আহমদ ট্রাস্টি (বই প্যানেল), মোহাম্দ আবুল কালাম আবুল ট্রাস্টি (বই প্যানেল), সাবুল উদ্দিন – ট্রাস্টি (দোয়াত-কলম)।
প্রধান নির্বাচন কমিশনার মখন মিয়া বলেন, “যুক্তরাজ্যে এই প্রথম বাবের মতো গ্রাম ভিত্তিক সামাজিক সংগঠনের একটি সুন্দর ও স্বার্থক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য সম্পন্ন করে একটি নতুন ইতিহাস সৃষ্টি করলো বাগির ঘাট ভিলেজ ট্রাস্ট ইউকে।” তিনি আরও বলেন, “নির্বাচনের সফলতার পিছনে সবচেয়ে বেশী কাজ করেছে গ্রামের নবীন ও প্রবীণ এবং ট্রাস্টিবৃন্ধের সরব উপস্থিতি।” তিনি ইলেকশন কমিশন এর পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করেন এবং নব নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্ধেরকে সহ সকল সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
যুক্তরাজ্যে সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ সহ সর্বস্তরের জনগণ নির্বাচন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।