গ্রেটার সিলেট কাউন্সিলের শোক প্রকাশ

1113

ওয়ানবাংলানিউজ: ওয়েস্ট লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকান্ডে বহু মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে। এক শোক বার্তায় নেতৃবৃন্দ নিহত পরিবারবর্গের প্রতি সমবেদনা এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন। পাশাপাশি এই অগ্নিকান্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনে সরকারের প্রতি আহবান জানান। একইভাবে এই ঘটনায় বাংলাদেশী ৫সদস্যের একটি পরিবার নিখোঁজ থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এদিকে সম্প্রতি ম্যানচেস্টার ও লন্ডন ব্রিজে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান গ্রেটার সিলেট কাউন্সিলের নেতৃবৃন্দ। একইভাবে এই দুই সন্ত্রাসী ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সংগঠনের পক্ষে বিবৃতি দিয়েছেন সংগঠনের চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব, জেনারেল সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর ও ট্রেজারার ফিরোজ খান।