ওয়ান বাংলা নিউজ: এইড এন্ড কেয়ার ট্রাষ্টের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুন বৃহস্পতিবার বেথনালগ্রীনস্থ বায়তুল আমান মসজিদে এই সভার আয়োজন করা হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আলহাজ্ব শেখ মো: মফিজুর রহমান এবং পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের সেক্রেটারী শাহ হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আহবাব হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল মালিক। সভায় আরো বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, বায়তুল আমান মসজিদের চেয়ার হাজী আব্দুল কাদির, উপদেষ্টা মুজিবুর রহমান, আলহাজ্ব শামসুল হক, গোয়াইনঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গোলাম জিলানী, সেক্রেটারী সুফি সোহেল আহম, কাউন্সিলর আহবাব হোসেন, মাওলানা নিজাম উদ্দিন, বশির আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা এইড এন্ড কেয়ার ট্রাষ্ট বিলেতের স্বনামধন্য উলামা, সাংবাদিক, শিক্ষক ও সর্বস্তরের ব্যক্তিদের দ্বারা পরিচালিত চ্যারিটি সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবত বাংলাদেশে অসহায় গরীব দুঃখী মানুষের কল্যাণে অত্যন্ত সুষ্ঠভাবে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। হাউজিং, শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক সাহায্য দিয়ে অসহায় বনী আদমের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল বক্তা সংস্থাটির সমাজ সেবামূলক কাজের প্রশংসা করেন এবং সমাজের দরিদ্র, নিঃস্ব ও বঞ্চিত মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় বিগত বছরের আয় ব্যায়ের হিসাব উত্থাপন করা হলে পর্যালোচনাক্রমে অনুমোদন দেয়া হবে বলে মতামত ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। সভায় আরো উপস্থিত ছিলেন হাজী আব্দুর রশিদ, হাজী এ হক, হাফিজ মজির উদ্দীন, হাজী আব্দুল ওয়াহাব, আরজু মিয়া, ইলিয়াছ মিয়া, হীরন আলী, খয়রুল আলম, জহির উদ্দিন, হাজী আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ, খলিলুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী, ফারুক আলী প্রমুখ। সভায় তাৎক্ষণিক ৩৫০ পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়। পরিশেষে বিশ্ব শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং ইফতার গ্রহণের মাধ্যমে সভার সমাপ্তি হ।















