লন্ডনে স্বামীর খাবারের সাথে বিষ মেশানোর মিথ্যা মামলা থেকে স্ত্রীকে মুক্তি

1568

তানজিদা বাছিত: লন্ডনের মেনর পার্কে প্রতারক স্বামীর খাবারের সাথে আর্সেনিক ও মারকুরি মেশানোর অভিযোগে অভিযুক্ত এক মহিলাকে মুক্তি দিয়েছে আদালত। অভিযুক্ত স্বামী নিজে আদালতে বলেছেন যে, তিনি পরকীয়ায় লিপ্ত ছিলেন তাই লজ্জিত হয়ে নিজে আর্সেনিক পান করেছিলেন। এর জন্য তার স্ত্রীকে মুক্তি দেওয়া হয়।

মুসসারাত খান নামের ৫৫ বছরের মহিলার উপর হত্যার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছিল। তার স্বামী তারীখ খান আর্সেনিক খাওয়ার ফলে কোমাতে চলে গিয়েছিলেন। অবশেষে তাকে এক বছর পর হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়। কিন্তু এখনও তার হাতের ও পায়ের শক্তি পুরোপুরিভাবে ফিরে আসেনি বলে জানা যায়।

ভিক্টিম এর ডাক্তারি পরিক্ষা থেকে প্রকাশ পায় যে,আর্সেনিক ও মারকুরি এ দুই ধরনের বিষাক্ত জিনিস খাওয়ার ফলে তার এ অবস্থা হয়েছে। পুলিশ একটি ছোট প্লাস্টিক বোতলে সমান বিষাক্ত দ্রব্য তাদের রান্নাঘরের কাবাড থেকে উদ্ধার করে। জানা যায়, এই স্বামী -স্ত্রী গত ২০ বছর যাবত এই ঘরে বসবাস করে আসছিলেন।

অভিযুক্তা বলেছিলেন মিসেস খান পাকিস্তান ভ্রমণের সময় বিষ সাথে নিয়েছিলেন এবং তার স্বামীকে অন্য মহিলার দিকে তাকিয়ে থাকতে দেখে তিনি ইচ্ছা করে তার খাবারে ও পানিতে বিষ মিশিয়েছিল।

কিন্তু মি. খান পুলিশকে বলেন, তিনি নিজে বিষ পান করেছেন এ কথা বলার জন্য তাকে শাসানো হয়েছে, তার স্ত্রীর আইনজীবিরা কেইস বন্ধ করার জন্য এ পদ্ধতি প্রয়োগ করেছেন।

শুক্রবার অল্ড বেইলির বিচারক পল ডডসন তার উপর আনা অভিযোগ প্রত্যাখান করেছেন এবং তাকে কোর্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন পরিষ্কারভাবে সন্দেহভাজন এখানে বিদ্যমান। সঠিকভাবে প্রমাণ বিদ্যমান না থাকায় নির্দেশিত জুরি এ উপসংহারে পৌছাতে পারেনি যে, সে এই অপরাধে দোষী ছিল।