লন্ডন স্পোর্টিফের খেলোয়ারদের মাঝে ক্লাবের আইডি কার্ড বিতরন

1608

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের মর্যাদাপূর্ন ঘরোয়া ক্রিকেট লীগ কাউন্টিতে খেলতে চায়- লন্ডন স্পোর্টিফ। রোববার ক্লাবের প্রথম সাধারন সভায় খেলোয়াররা এই প্রত্যয় ব্যক্ত করেন। ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক ইব্রাহিম খলিল। জেনারেল সেক্রেটারী মুহিবুল আলমের পরিচালনায় এতে আগামী তিনটি লীগে ক্লাবের অংশগ্রহনের পরিকল্পনা তুলে ধরেন তিন ক্যাপ্টেন, যথাক্রমে এনসিএল ক্যাপ্টেইন জাকির খলিল, মিডলসেক্স লীগের ক্যাপ্টেইন শুয়েব আহমদ ও সেটারডে লীগের ক্যাপ্টেইন কালিম উদ্দিন। ক্লাবের খেলোয়াররদের উদ্দেশ্য ট্রেনিং নিয়ে বক্তব্য রাখেন কোচ ফয়সল আহমেদ। পরে ক্লাবের পক্ষ থেকে সকল খেলোয়ারদের হাতে নতুন আইডি কার্ড তুলে দেওয়া হয়।
ক্লাবের সার্বিক উন্নতি ও বিভিন্ন পরিকল্পনায় নিজেদের মতামত তুলে ধরেন খেলোয়াররা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্লাবের ট্রেজারার সাব্বির ইসলাম, ডেপুটি ট্রেজারার সাহেদ খান, ডেপুটি ম্যানেজার মুশায়েকুর রহমান, ওয়েলফেয়ার সেক্রেটারী জাহেদুর রহমান, ইভেন্ট সেক্রেটারী আজহারুল ইসলাম আদনান, খেলোয়ার টানেল মিয়া,এখলাছুর রহমান পাক্কু, ফরহাদ উদ্দিন, মুহি মিকদাদ, শাহিনুর রহমান রিপন,মুহিবুর রহমান জনি, নুরুল ইসলাম, শামিম আহমদ, আরিফ আহমদ, মাহবুব হোসেন, মুহাম্মদ প্রমুখ।

সভায় ক্লাব কর্মকর্তারা আগামী তিনটি লীগে খেলোয়ারদের ভালো পারফমেন্স আশা করেন। নিয়মিত ট্রেনিংয়ে অংশগ্রহন এবং ক্লাব পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।