লন্ডন মেয়র এর অফিসের সামনে বিশাল সংহতি সমাবেশ

2291

ওয়ানবাংলানিউজ: শনিবার রাতে লন্ডন ব্রিজে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হাজারো মানুষের সংহতি সমাবেশ হয়েছে লন্ডন মেয়র সাদিক খানের অফিসের সমানে। সোমবার বিকাল ৬টায় অনুষ্ঠিত এই সমাবেশে মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তা, সিটি অব লন্ডন পুলিশ, ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ, লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস, বিভিন্ন ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে মেয়র সাদিক খান বলেন, লন্ডনবাসী কাপরুষোচিত হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কারন লন্ডন আমাদের শহর, আমাদের মানুষ, আমরা আমাদের জীবনযাত্রার মূল্যবোধ বজায় রাখব।

তিনি নিরাপরাদ জীবনহানীর জন্য দু:খ প্রকাশ করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
তিনি বলেন, অসুস্থ ও দুষ্ট চরমপন্থীদের আমি স্পষ্ট করে বলতে চাই, এই ভয়ানক অপরাধ যারা করেছে আমরা তাদের পরিজিত করব। তাদের জয়ী হতে দিবনা।

উল্লেখ্য:লন্ডনে শনিবার রাতে গাড়ি চাপা ও এলোপাথাড়ি ছুরি চালিয়ে সাত জনকে হত্যার করা হয়। ঘটনায় তিন হামলাকারীদের মধ্যে দুজনের নাম প্রকাশ করেছে ব্রিটেনের পুলিশ।

এই দুজনের একজন পাকিস্থানী ও অন্যজন লিবিয়ান বংশোদ্ভূত। পুলিশ বলছে হামলাকারীদের একজন ২৭ বছর বয়সী খুরাম বাট্।
অন্যজনের নাম রাশিদ রেদুয়ান। তার বয়স ছিল তিরিশ। শনাক্ত করা দুজনই পূর্ব লন্ডনের বার্কিং এলাকার বাসিন্দা ছিলেন।
শনিবারের ঐ ঘটনায় তিন হামলাকারীই পুলিশের গুলিতে নিহত হন। তার আগে তারা লন্ডন ব্রিজ ও বারো মার্কেট এলাকায় একটি গাড়ি নিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেয় এবং পরে মানুষজনকে ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।
এই ঘটনায় সাত জন নিহত হয়। আহত পঞ্চাশ জনের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর।