বুদ্ধিজীবীদের সঙ্গে বিএনপির বৈঠক: আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ

814

ঢাকা সংবাদদাতা: দেশের অন্যতম শীর্ষ পাঁচ বুদ্ধিজীবী সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ১০ নেতা। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির বর্তমানে কর্মকাণ্ডের প্রতি সমর্থ জ্ঞাপন করেছেন তারা।
বৈঠক সূত্রে জানা যায়, জনমত তৈরির পক্ষে পরামর্শ দিয়েছেন বুদ্ধিজীবীরা। কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন। বিশেষ করে রাজপথে সভা সমাবেশ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

এই ৫ বুদ্ধিজীবী হলেন, রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ এবং রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। একই মামলায় ১০ বছরের কারাদণ্ড হয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের। রায়ের পর থেকে নাজিমুদ্দিন রোডে পুরোনো কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

ওই রায়ের বিক্ষোভ, অবস্থান গ্রহণ, অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিতে বর্তমানে গণস্বাক্ষর সংগ্রহ করছে দলটি।

বৈঠক সূত্রে জানা যায়, জনমত তৈরির পক্ষে পরামর্শ দিয়েছেন বুদ্ধিজীবীরা। কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন। বিশেষ করে রাজপথে সভা সমাবেশ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।