হুমকিতে পাকিস্তান ছাড়ল ইমরান খানের সাবেক স্ত্রী

646

খেলাধুলা ডেস্ক: হুমকির মুখে দেশ ছাড়লেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নেতা ও সাবেক ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। দেশ ছাড়লেও তিনি কোথায় গেছেন তা জানা যায়নি। রোববার সন্ধ্যায় তিনি পাকিস্তান ছেড়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন।

দেশটির একটি বেসরকারি চ্যানেল জানায়, গত রোববার সন্ধ্যায় তিনি পাকিস্তান ছেড়ে চলে যান।

গত কয়েকদিন আগে রেহাম বলেছিলেন, কিছু সুনির্দিষ্ট বিষয়ে তিনি মুখ খুলতে চান।

এরপরই রেহাম খানকে টেলিফোনে হুমকি দেওয়া হয়।

এর আগে রেহাম বলেছিলেন, তার সাবেক স্বামী ইমরান খান ধর্মীয় গুরু বুশরা মানেকাকে বিয়ে করলেও বেশ কিছু কারণে তা জনসমক্ষে বলতে চান না।

২০১৭ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ছেড়ে চলে যেতে চাইলে রেহামকে হুমকি দেওয়া হয়েছিল। মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ায় রেহাম মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন। পাকিস্তানের কোনও রাজনৈতিক দল তাকে সহায়তা করছিল না বলে রেহাম জানান।

উল্লেখ্য, রেহাম বিবিসি’তে উপস্থাপনা করতেন। ইমরানের সঙ্গে বিয়ের পর রাজনীতিতে সক্রিয় হন তিনি। শেষ পর্যন্ত ইমরানের সঙ্গে বিয়ে টেকেনি তার।