টাওয়ার হ্যামলেটসের সেন্ট ডানস্টন ওয়ার্ডে কাউন্সিলার প্রার্থী আয়াছ মিয়া ও দিপা দাসের সমর্থনে সভা

1222

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সেন্ট ডানস্টন ওয়ার্ডের লেবার পার্টির বর্তমান কাউন্সিলার মো: আয়াছ মিয়া ও নতুন কাউন্সিলার প্রার্থী দিপা দাসের সমর্থনে এক সভা গত ২১ জানুয়ারী রোববার অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত সভায় এলাকার নবীন ও প্রবীন বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার হোসাইন। কাউন্সিলার মো: আয়াছ মিয়ার পরিচলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।
সভায় বক্তারা এলাকার উন্নয়নধারা অব্যাহত রাখতে লেবার পার্টি সমর্থিত মেয়র প্রার্থী ও কাউন্সিলার প্রার্থীদের বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান। এসময় আরো বক্তব্য রাখেন শাহজালাল সেন্টার ও মসজিদ কমিটির চেয়ারম্যান ডা: মোহাম্মদ আলী, সাবেক সভাপতি হাফিজ উদ্দিন, সৈয়দ ইউনুস আলী, কমিউনিটি নেতা আব্দুল ান্নান, মৌলানা নূরল ইসলাম, মৌলানা মাহবুবুর রহমান, হাফিজ আব্দুল্লাহ, শাহনুর আহমদ খান, শামসুল ইসলাম, আব্দুস সুবহান, আজিজুর রহমান, মাকাদ্দুস আলী, আবুল হুসাইন, ফারুক মিয়া, সুনু মিয়া, জায়েদুর রহমান চৌধুরী শামীম, শফিকুর রহমান, মাহবুবুর রহমান রুন, আখতার হোসেন চৌধুরী, সিজান খাঁন, ইমরান খান, আলী হায়দর, ফখরুল ইসলাম, বেলাল মিয়া, ওয়ালিদ আহমদ চৌধুরী, মিটু মিয়া, ইসলাম উদ্দিন, কামরুল ইসলাম, হামিদা ইদরিস, কয়েছ আহমদ, আব্দুল মালিক কুটি, আব্দুল মুকিত, জহির আলী, জালাল আহমদ, ইলাছ মিয়া, আব্দুল রসিদ, সমুজ আলী, জাকারিয়া সিদ্দীকি, আব্দুস জামাল, ফারুক কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম, সায়েদ, আব্দুল মুমিন, আলহাজ্ব মস্তফা, মুফতি মো: হাবিবুর রব, গোলজার হুসাইন, নাহিদ আলী, হামিদ আলী, আঙ্গুর আলী, কেন মরফী, জুয়েল মিয়া, আব্দুস সামাদ, মুহিম উদ্দিন, এ আলী, আব্দুল রউফ, সুহেল আহমদ, টি খাঁন, এইচ এম উদ্দিন, ইয়াওর আলী প্রমুখ।
অনুষ্ঠানে মেয়র বিগস সেন্ট ডানস্টন ওয়ার্ডে কাউন্সিলার আয়াছ মিয়া ও দিপা দাসকে সমর্থন করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। একই সাথে তাঁকে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার জন্যে অনুরোধ করেন। মেয়র তাঁর দীর্ঘ বক্তব্যে তার সময়ে অর্জন সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন লেবার একটি মেইনস্ট্রিম রাজনীতিক দল। লেবার পার্টির মাধ্যমেই এলাকার উন্নয়ন সম্ভব। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় কাউন্সিলার আয়াছ মিয়া বিগত ৪ বছরে তিনি কেবিনেট মেম্বার হিসেবে ও ওয়ার্ড কাউন্সিলার কি কি কাজ করেছেন টাওয়ার হ্যামলেটসের জন্যে ও সেন্ট জানস্টন ওয়ার্ডের জন্যে তার দীর্ঘ তালিকা সভায় সকলকে অবহিত করেন। বিশেষ করে পার্কিং, রাস্তা ঘাটের উন্নয়ন, ট্রাফিক সিগন্যাল, জেব্রাক্রসিং, ওয়েসান নার্সারী ৪শ ২০হাজার পাউন্ড ব্যয় করে মেয়রের সহযোগিতায় পুনরায় চালু, অসামাজিক কাজ রোদে তার পদক্ষেপ। এছাড়া বিভিন্ন স্ট্রিটে গেইট নির্মানসহ বিভিন্ন পদক্ষেপের বিবরনদেন। কাউন্সিলার আয়াছ মিয়া সকলকে আবারো তাকে ও তার টিমকে নির্বাচিত করে এলাকার বিভিন্ন অসম্পূর্ণ কাজ গুলো সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্যে এর অতীতের মত সহযোগিতা কামনা করেন।

সভায় লেবার প্রার্থীদের বিজয়ী করতে এবং এলাকার উন্নয়নের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে প্রবীন কমিউনিটি নেতা আনোয়ার হোসেনকে সভাপতি ও তরুন সমাজ সেবক মো: আব্দুস সুবহানকে সাধারন সম্পাদক করা হয়।