সাইফ হাসান: থার্টি ফার্স্ট নাইটের আনন্দঘন পরিবেশে লন্ডনের রাস্তায় এক যুবককে ছুড়ি দিয়ে আ*ঘাত করে হ*ত্যা করা হয়েছে। দক্ষিণ-পূর্ব লন্ডনের ডেপ্টফোর্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ২৩ বছর বয়সী ওই যুবকের বুকে ছুড়ি চালানো হলে ঘটনাস্থলেই তিনি মা\রা গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে পুলিশ এই নৃসংস ঘটনার তদন্ত শুরু করেছে এবং ওই এলাকাটিকে অপ*রাধ এর জায়গা হিসেবে ঘিরে রাখা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও এই হা*মলা এর সাথে জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছে।
নববর্ষের আগের রাতে যখন পুরো লন্ডন উৎসবে মেতেছিল, ঠিক তখনই ডেপ্টফোর্ডের গ্রোভ স্ট্রিটে এই হামলা চালানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ খবর পায় যে এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। তার বুকে গভীর ক্ষত ছিল যা দেখে বোঝা যাচ্ছিল তাকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়েছে।
প্যারামেডিক এবং পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং যুবকটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি এবং কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে যে আঘাত অনেক গভীর হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান পরিদর্শক স্যাম টাউনসেন্ড এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন যে নিহত যুবকের পরিবার ও বন্ধুদের জন্য এটি একটি অত্যন্ত কঠিন সময় এবং আমরা তাদের পাশে আছি। পুলিশের এই তদন্ত এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালনা করা হচ্ছে যাতে অপরাধীদের আইনের আওতায় আনা যায়।
পুলিশ এখন পর্যন্ত এই খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তবে তদন্ত কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে ওই এলাকায় পুলিশের বিশেষ টহল বাড়ানো হয়েছে। পুলিশ অনুরোধ করেছে যদি কারো কাছে এই ঘটনা সংক্রান্ত কোনো তথ্য থাকে তবে তারা যেন দ্রুত যোগাযোগ করেন।
#লন্ডন #নিউজ #তদন্ত #aknews #onebanglanews















