ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্য,বাংলাদেশ ও আমেরিকাসহ বিশ্বের অনেক দেশেই অনলাইনে বার্তা আদান-প্রদানে ব্যবহৃত ফেসবুকের অ্যাপস ম্যাসেঞ্জার ডাউন হয়ে গেছে। মঙ্গলবার প্রায় সারাদিনই ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেন।
তবে বাংলাদেশে মঙ্গলবার বিকেল ৫টা থেকে ম্যাসেঞ্জার ব্যবহার করতে সমস্যা দেখা হয়। ম্যাসেঞ্জারে কাউকে বার্তা পাঠাতে গেলে ‘সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেইন’ অর্থাৎ কিছু একটা সমস্যা হয়েছে, পরে আবার চেষ্টা করুন এই বার্তা ভেসে উঠছে।
ডেস্কটপ থেকে ফেসবুকের বার্তা আদান-প্রদান অপশনে ক্লিক করার পর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। চ্যাট অপশনই আসছে না সেখানে।
এদিকে বিভিন্ন ধরনের সাইট ডাউনের তথ্য দেয় ‘ডাউন ডিটেক্টর’। তারা বলছে, ম্যাসেঞ্জার সাময়িক বন্ধ আছে। প্রায় এক হাজার ব্যবহারকারী তাদের কাছে রিপোর্ট করেছে বলেও জানিয়েছে ‘ডাউন ডিটেক্টর’।
ম্যাসেঞ্জার ডাউন হয়ে যাওয়ার ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটারেও অনেকে পোস্ট করেছেন।
একজন মন্তব্য করেছেন, আমি শুনেছি ফেসবুকের সার্ভারে আবারে বিয়ার পড়েছে! তবে অনেকেই আবার জানিয়েছে, তাদের দেশগুলোতে সব কিছু স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু ফেসবুকের অফিসিয়াল সাইটে বলা হচ্ছে যে সব ঠিক আছে।















