পূর্ব লন্ডনের ইলফোর্ডে একজনকে পিটিয়ে হত্যা

1927

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের ইলফোর্ড হাই স্ট্রিটে রবিবার সকালে বেসবলের ব্যাট দিয়ে একজনকে পিটিয়ে হত্যা করেছে দুস্কৃতিকারীরা। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ জানায় রবিবার ভোররাতে এ্যাম্বুলেন্সে করে আহত লোকটিকে ইস্ট লন্ডন হসপিটালে আনা হলে সকাল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়। পুলিশ এঘটনায় সম্পৃক্ত কাউকে গ্রেফতার করতে না পারলেও ঘটনার কারন অনুন্ধান চালিয়ে যাচ্ছে। ঘটনার পর থেকে সংশ্লিস্ট রাস্তা বন্ধ রাখা হয়েছে।