এটিএম বুথে বেড়েছে অপরাধ; টাকা ছিনতাইয়ের সময় ব্যবসায়ীকে হত্যা

397

ঢাকা সংবাদদাতা: রাজধানীর উত্তরায় বৃহস্প‌তিবার দিবাগত রাতে এক‌টি এটিএম বুথে ঢুকে টাকা উত্তোলনের সময় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় আবদুস সামাদ (৩৮) নামে একজন ছিনতাইকারীকে আটক করেছে পু‌লিশ।

নিহ‌ত ব্যবসায়ীর নাম শরিফ উল্লাহ (৪৪)। তিনি টঙ্গী এলাকায় টাইলসের ব্যবসা করতেন বলে জানিয়েছে পু‌লিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ব‌্যবসায়ী শরিফ উত্তরার ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা তুলতে যান। ওই সময় অভিযুক্ত ছিনতাইকারী আবদুস সামাদ বুথে ঢুকে শরিফের টাকা কেড়ে নিতে চান। বাধা দিলে সামাদ শ‌রিফ‌কে ছুরিকাঘাত করেন। এ সময় শরিফের চিৎকারে বুথের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা এগিয়ে ‌গি‌য়ে ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করে। শরিফকে হাসপাতালে নেয়া হ‌লে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।