বিতর্কিত লেখক সালমান রুশদি কে ছুড়ি মারা হয়েছে

180

ভারতীয় বংশোদ্ভুত কিন্তু ব্রিটিশ ও আমেরিকান নাগরিক এবং বুকার পুরস্কার বিজয়ী সালমান রুশদিকে আমেরিকার নিউয়র্কের একটি অনুষ্ঠানে ছুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। উল্লেখ্য মুসলমানদের পবিত্র কোরান কে শয়তানের পংতিমালা বা স্যাটানিক ভার্সেস নাম দিয়ে উপহাস মূলক বই লেখার জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পক্ষ থেকে হত্যা করার জন্য আহবান করা ছিল। এছাড়া তাকে হত্যা করলে তিন মিলিয়ন ডলার পুরস্কার ও ঘোষণা করা হয়েছিল । তিনি খুবই গোপনে চলা ফেরা করলেও এইবার শেষ রক্ষা হয় নাই। তার এই বই নিয়ে প্রতিবাদে বেশ কিছু লোক মারাও গিয়েছিলেন। রুশদিকে আঘাতকারীকে আটকাতে পারলেও তার আঘাতের অবস্থা বা আঘাত কারীর সম্পর্কে পুলিশ এখনো কিছু বলে নাই।