ওয়ানবাংলানিউজ: ম্যানচেস্টারের একটি নাইট ক্লাবে এসিড আক্রমনে ক্লাবের দুইজন গার্ড আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রবিবার ভোররাত ৩টা ৩০মিনিটে স্থানীয় সলফোর্ডের ডিকিনসন স্ট্রিটের হোয়াইট হোটেলে।
বিবিসি জানায় আক্রমনকারীকে নাইট ক্লাব থেকে বের করে দেওয়া হলে সে একটি ছুরি এবং বোতলে করে এসিড জাতীয় পদার্থ নিয়ে আসে। পরে সে নাইট ক্লাবের দরজায় দাড়িয়ে থাকা গার্ডদের উপর হামলা চালায়। এতে তারা আহত হয়। তবে তারা জীবনহানির আশংকামুক্ত।
পুলিশ কর্মকর্তা প্যাট উড জানিয়েছেন, যাদের উপর আক্রমন হয়েছে, তারা শুধু চাকুরির জন্য এখানে দাঁড়িয়ে ছিল। তাদের উপর বিপদজনক আক্রমন করা হয়েছে। যদিও তাদের এই আক্রমন জীবনের ঝুঁকিপূর্ণ নয়, তবে তাদের শরির চামড়া স্থায়ীভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অপরাধীকে শ্বেতাঙ্গ হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা বয়স আনুমানিক ২০ বছরের বেশি হবে। সে ৬ফুট লম্বা এবং ব্রাউন চুলের অধিকারী। পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ এ বিষয়ে আরো বেশি কিছু কারো জানা থাকলে যোগাযোগ করতে অনুরোধ করেছে।















