ব্রিটেনে করোনায় শুক্রবার মৃত্যু ২৫৪ জনের, আক্রান্ত ৮৪,০৫৩ জন

499
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪,০৫৩ জন । গতকাল বৃহস্পতিবার ছিলো ৮৮,১৭১ জন, বুধবার ছিলো ৮৮,০৮৫ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৮৮৫ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৭৮ জন।

এদিকে গত ৪৮ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২৫৪ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৩০৩ জন, বুধবার ছিলো ৫৩৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৮৪ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৭৪ লাখ ৫৮ হাজার ১৭ জন।