ব্রিটেনে মঙ্গলবার করোনায় আক্রান্ত ৩৯,৭১৬ জন, মৃত্যু ১৫৯ জনের

215

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯,৭১৬ জন। গতকাল সোমবার ছিলো ৪২,৫৮৩ জন, রবিবার ছিলো ৩৭,৬৮১জন, শনিবার ছিলো ৩৯,৫৬৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ২৮ হাজার ৭৭২ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৫৯ জনের । গতকাল সোমবার ছিলো ৩৫ জন, রবিবার ছিলো ৫১ জন, শনিবার ছিলো ১৩১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৯৬৯ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৯ লাখ ৪১ হাজার ৩২৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৯০৯ জন। বুষ্টার ডোজ নিয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৩৩১ জন।