ঢাকা সংবাদদাতা: বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বিচারকদের উদ্দেশে বলেন, সময় মতো কোর্টে আসবেন এবং এজলাসে বসবেন। বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করবেন না। দ্রুত রায় লেখার ওপর গুরুত্বারোপ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
সংশ্লিষ্ট সূত্র বৈঠকে আলোচনার বিষয়গুলো নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুর সোয়া ২টা থেকে প্রায় ৩টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। এতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।
সাধারণত আদালত ও বিচার বিভাগীয় প্রশাসন কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ফুলকোর্ট সভায়।















