ব্রিটেনে করোনায় মঙ্গলবার ২৮,৭৭৩ জন আক্রান্ত, মৃত্যু ৩৭ জনের

1114

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮,৭৭৩ জন। গতকাল সোমবার ছিলো ২৭,৩৩৪ জন, রবিবার ছিলো ২৪,২৪৮জন, শনিবার ২৪,৮৮৫ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৫৮ হাজার ৮৬৮ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২১৪০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩৭ জনের । গতকাল সোমবার ছিলো ৯জন, রবিবার ছিলো ১৫ জন । মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ২৬৮ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ৬৮১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ১৭৬ জন।