ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭,১২৫ জন। যা গত ২৯ জানুয়ারীর পর সর্বাধিক। গতকাল বৃহস্পতিবার ছিলো ২৭,৯৮৯ জন, বুধবার ছিলো ২৬,০৬৮ জন, মঙ্গলবার ছিলো ২০,৪৭৯জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৮ লাখ ৫৫ হাজার ১৬৯ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭৯৫ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২৭ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ২২ জন বুধবার ছিলো ১৪ জন, মঙ্গলবার ছিলো ২৩জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ১৮৯ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৯৭৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৪৮ হাজার ১৯৯ জন।















