ব্রিটেনে করোনায় রবিবার ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১,৮৮২ জন

958

ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৮৮২ জন। গতকাল শনিবার ২,২০৬ জন, শুক্রবার ছিলো ২,৫৯৬ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮৭ হাজার ৮২০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১০ জন। গতকাল শনিবার ছিলো ৩৫জন, শুক্রবার ছিলো ৩৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২৭০ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ১৮৬ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৪৯ হাজার ২২৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৯ লাখ ৩০ হাজার ৮৪৬ জন।