উইঘুর মুসলিমদের ‘গণহত্যা’ ইস্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা জবাব চীনের

143

আন্তর্জাতিক ডেস্ক: শিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের মানবাধিকার লংঘনের জন্য বেশ কয়েকটি পশ্চিমা দেশ চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞার জবাব হিসেবে চীনও ইউরোপিয়ান ইউনিয়নের দশজন ব্যক্তি ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাজ্য, ক্যানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের এক সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা চীনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন- তাতে চারজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা ও তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অনুমোদন করা হয়েছে।

তাদের মধ্যে শিনজিয়াং এর পুলিশ প্রধানও রয়েছেন। এর পরপরই চীন- ইউরোপিয়ান ইউনিয়নের দশজন ব্যক্তি ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।