চীনে কর্মরত অস্ট্রেলিয়ার টিভি সাংবাদিক আটক

310

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ান নাগরিক এবং দেশটির সাংবাদিক ও টিভি উপস্থাপককে আটক করেছে চীন। আটক হওয়ার আগে চেং লেই নামের এ সাংবাদিক চীনের সিজিটিএন টেলিভিশনে উপস্থাপক হিসেবে কাজ করতেন। সম্প্রতি প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যকার সম্পর্কের উত্তেজনার মধ্যেই এমন আটকের ঘটনা ঘটলো অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন এ আটকের তথ্য জানান। খবর বিবিসির।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই সপ্তাহ আগে চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিজিটিএন-এর উপস্থাপক চেং লেইকে আটক করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আটকের পর ভিডিও লিংকের মাধ্যমে চেং এর সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছে অস্ট্রেলিয়ান কনস্যুলার অফিস।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, চেং লেই যে বেইজিং কর্তৃপক্ষের হাতে তা আটক হয়েছেন গত ১৪ আগস্ট আমরা তা জানতে পারি। চীনে আটক হওয়ার শঙ্কা বৃদ্ধি পাওয়া নিয়ে এর আগে জুলাইয়ে দেশের সব নাগরিককে সতর্ক করেছিল অস্ট্রেলিয়া সরকার।

গত কয়েক মাস ধরে অস্ট্রেলিয়া-চীন উত্তেজনা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বিশেষ করে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক তদন্ত দাবি করার পর থেকে দেশ দুটির সম্পর্কে ফাটল আরও বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপও নিয়েছে চীন এবং অস্ট্রেলিয়া।