গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রাফির ইন্তেকাল

494

ওয়ানবাংলানিউজ: গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক, ঢাকাদক্ষিন সরকারি কলেজে ছাত্র সংসদের সাবেক জিএস ও ফুটবলার আফজাল হোসেন রাফি (৪৭) ২২ জুন সোমবার দুপুর ১ টা ৫ মিনিটের সময় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মরহুম আফজাল হোসেন রাফি ছিলেন আপসেন হোমকেয়ারের ফিল্ড সুপারভাইজার রেদওয়ান হোসেনের বড় ভাই। বাড়ি ঢাকাদক্ষিন ইউনিয়নের দত্তরাইল গ্রামে। তিনি গত ১৮জুন হার্টএটাকে আক্রান্ত হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুই ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত। মরহুমের নামাযে জানাযা একই দিন (সোমবার রাতে) বাদ এশা ঢাকা দক্ষিণ দত্তরাইল শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

বিভিন্ন মহলের শোক প্রকাশ
টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স এসোসিয়েশনের সাবেক সিনিয়র মেম্বার ও আপাসেন হোমকেয়ারের ফিল্ড সুপারভাইজার রেদওয়ান হোসেনের ভাই আফজাল হোসেন রাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স এসোসিয়েশনের আহ্বায়ক আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক জগলুল হোসেন খাঁন, সাবেক সভাপতি সাহান আহমদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়াও মরহুমের আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, ডেপুটি স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন, কাউন্সিলার আয়াস মিয়া, প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের সভাপতি মনজুরুছ ছামাদ চৌধুরী মামুন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর উপদেষ্টা নাহিন হালিম মাহমুদ। গোলাপগঞ্জ ইউনিয়ন পরোষদের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন ও সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি ক্যারল।