যুক্তরাজ্যে লকডাউন আরো শিথিল ও সামাজিক দূরত্ব কমানোর ঘোষণা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

5158

ওয়ানবাংলানিউজ ডেস্ক: যুক্তরাজ্যে করোনা ভাইরাস লকডাউন আরো শিথিলের ব্যাপারে বিস্তারিত আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনের দপ্তর।

সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, একই দিন তিনি সামাজিক দূরুত্ব কমানোর ব্যাপারে গৃহীত পর্যালোচনার বিষয়ে সিদ্বান্ত জানাবেন ।এদিকে করোনা ভাইরাসের কারনে যুক্তরাজ্যের অর্থনীতি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যদিও ১৫ই জুন যুক্তরাজ্যে লকডাউন অনেকটা শিথিল করা হয়েছে এবং অপরিহার্য নয় এমন অনেক দোকানপাট খোলা হয়েছে ।

তা সত্ত্বেও হসপিটালিটি ইন্ডাষ্ট্রি এবং লেইজার সেক্টরের অনেক নিয়োগকর্তা বলছেন ,সামাজিক দূরুত্ব দুই মিটার বজায় থাকলে তাদের পক্ষে ব্যবসা চালু করা সম্ভব হবে না ।

অন্যদিকে সরকারের কয়েকজন আইন প্রণেতা অর্থনীতির কথা বিবেচনা করে সামাজিক দূরুত্বের নিয়ম পরিবর্তনের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করে আসছিল ।