করোনায় আক্রান্ত এমপি মোকাব্বির খান: সিএমএইচে নিবিড় পর্যবেক্ষণে

565

ওয়ানবাংলানিউজ: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁনের করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট এসেছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক এবং শারিরিকভাবে সুস্থ্য রয়েছেন বলে ফেইসবুকে জানিয়েছেন তার পিএস অসিত রঞ্জন দেব।

সোমবার দুপুরে শ্বাসকষ্ট অনুভব করায় সিএমএইচে ভর্তি করা হয় এমপি মোকাব্বির খানকে। জাতীয় সংসদ অধিবেশনে মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হয়।