ব্রিটেনে করোনায় আরো দুই বাংলাদেশীর মৃত্যু

4168

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। আজ ১৬ এপ্রিল বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্যোশাল মিডিয়ায় তাদের মৃত্যুর খবর প্রকাশ করেছেন তাদের স্বজনরা। তারপরও অনেকেরই খবর আসছে না সংবাদ মাধ্যমে। বাঁধা হয়ে দাঁড়িয়েছেন মৃতদের আত্মীয় স্বজন। তারা মৃতদের ছবি কিংবা করোনায় মারা গিয়েছে তা বলতে নারাজ। আপাতত সরকারী সূত্রে সঠিক কোন পরিসংখ্যান প্রকাশিত না হলেও স্যোশাল মিডিয়ার পরিসংখ্যানেও রয়েছে মতভেদ। করোনায় মৃতদের তালিকা করারও চেস্টা করছেন সংবাদকর্মীরা। ধারনা করা হচ্ছে প্রায় ৯৭ জন বাংলাদেশী এই মহামারীতে মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ মৃত্যুবরণকারীগন হচ্ছে:

মো: শাহজাহান আলী:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে মৃতুবরণ করেছেন আরেক ইতালিয়ান বাংলাদেশী। তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেন জনসন রোর্ড এর বাসিন্দা। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ফেইসবুকে তার স্বজনরা জানিয়েছেন মোঃ শাহজাহান আলী, এসেছিলেন ইতালির ভিচেনসা থেকে। তার দেশের বাড়ী ঢাকা জেলার ডেমরা এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুইপুত্রসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

আলতু মিয়া
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক চেয়ারম্যান প্রবীণ মুরব্বি আলতু মিয়া। তিনি লন্ডনের কুইন্সপার্কে হ্যারো রোড এলাকারবাসীন্দা । তিনি ১৫ এপ্রিল বুধবার পাডিংটন হসপিটালে আজ ইন্তেকাল করেন। তার দেশের বাড়ী সিলেট জেলা ওসমানী নগর থানার উমর পুর ইউনিয়নের হামতন পুর গ্রামে। মৃতুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়ে রেখেগেছেন।

এদিকে আরো দুই প্রবাসী বাংলাদেশী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তারা করোনাভাইরাসে আক্রন্ত হয়ে মৃত্যু বরণ করেছেন কিনা পারিবারিক সূত্র নিশ্চিত করেনি।

আব্দুস সাত্তার
বিলেতের জনপ্রিয় সংগীত শিল্পী সুমন শরীফের পিতা আব্দুস সাত্তার আনু মিয়া ইন্তেকাল করেছেন। তিনি বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার দেশেরবাড়ী মৌলভীবাজার জেলার শমসের নগরের শিংরাউলী গ্রামে। তিনি তার স্ত্রী, এক ছেলে এবং চার কন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আগামীকাল শুক্রবার বিকাল ৩ টার সময় স্থানীয় গার্ডেন অফ পিস কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে বলে মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে

সৈয়দ দুলু মিয়া
এদিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন লিডস শহরের বাসিন্দা সৈয়দ দুলু মিয়া। তিনি বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার দেশেরবাড়ী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামে।