কানাইঘাট উপজেলা থেকে রাজগঞ্জ ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রস্তাবের প্রতিবাদে লন্ডনে সভা

865

ওয়ানবাংলানিউজ: সিলেটের কানাইঘাট উপজেলা থেকে ৯নং রাজগঞ্জ ইউনিয়নকে বিচ্ছিন্ন করে পাশ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার চারখাই এর সাথে সংযুক্ত করে নতুন থানা বাস্তবায়নের প্রস্তাবের প্রতিবাদে ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারী পূর্বলন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি হলে আয়োজিত প্রতিবাদ সভায় কানাইঘাট উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


৯ নং রাজাগঞ্জ ইউনিয়নের ইউকে প্রবাসীদের উদ্যোগে ও কানাইঘাট উপজেলাবাসীর সর্বস্থরের জনগণের সমর্থনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট এসোসিয়েশনের সহসভাপতি কমিউনিটি নেতা আজমল আলী ।
চৌধুরী ফ্যামেলি এসোসিয়েশনের সেক্রিটারি আফসর আহমদ চোধুরী, কানাইঘাট এসোসিয়েশনের ট্রেজারার আহমেদ ইকবাল চৌধুরী এবং কানাইঘাট এসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রিটারি ফারুক আহমেদ চৌধুরীর পরিচলনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা জামাল আহমদ ।


এসময় বক্তারা বলেন, সিলেট জেলার কানাইঘাট উপজেলা ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত । ৭ , ৮, ৯ নং ইউনিয়ন উপজেলা সদর থেকে দূরবর্তী হওয়াতে এই তিন ইউনিয়নের মধ্যস্থল গাছবাড়িতে একটি থানা প্রতিষ্টার দাবি সেই ১৯৯০ সন থেকে । কিন্তু বর্তমানে পাশ্ববর্র্তী বিয়ানীবাজারের চারখাইতে থানা বাস্তবায়নের জন্য কানাইঘাট উপজেলার ৯ নং ইউনিয়ন রাজাগঞ্জকে অন্তর্ভুক্তি করে যে প্রস্তাবনা করা হয়েছে তা অগ্রহনযোগ্য।
সভাপতি আজমল আলী এবং তালবাড়ি চৌধুরী ফ্যামেলি এসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ চৌধুরীর স্বাগতিক বক্তব্যের পর উপস্থিত কানাইঘাটবাসিরা বক্তব্যে অংশগ্রহন করেন ।
সভায় বক্তারা বলেন, প্রস্তাবিত চারখাই থানাতে কানাইঘাটের এক ইঞ্চি মাটি অন্তর্ভুক্ত করতে দেওয়া হবেনা। সবাই যুক্তি দেন যে ভৌগোলিক কারণে প্রশাসন কে এই প্রস্তাবনা কে পুনরায় বিবেচনা করতে হবে । সুরমা নদী দুই উপজেলার মধ্যখানে থাকার জন্য যোগাযোগের জন্য সেই আগের মত কষ্ট করতে হবে । প্রশাসনকে অনতিবিলম্বে রাজাগঞ্জ ইউনিয়ন যে চারখাইয়ের অন্তর্ভুক্ত হবেনা এই ঘুষনা দিতে হবে ।
সভায় অনেকেই অতীতের বাস্তব তিক্ত অভিজ্ঞতার বর্ননা করেন এবং আমাদের কে পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্ববান জানান ।
সভাতে জোর দাবি জানানো হয় যে , কানাইঘাটের ৭ নং বাণীগ্রাম ইউনিয়ন, ৮ নং জিঙ্গাবাড়ি, ৯ নং রাজাগঞ্জ ইউনিয়ন এবং রাজাগঞ্জের পার্শবর্তী গোলাপগঞ্জের বাঘা ইউনিয়ন কে নিয়ে ” গাছবাড়ী থানা ” গঠন করতে হবে ।
সভায় বাংলাদেশ হাইকমিশন, প্রবাসী কল্যান মন্ত্রণালয়ে স্বারকলিপি দিয়ে আমাদের কানাইঘাটের এই অংশকে কেটে নেওয়ার ষড়যন্ত্র কে রুখে দেওয়ার সিদ্বান্ত গ্রহণ করা হয় ।

সভায় বক্তারা এই ব্যাপারে আমাদের এলাকার কৃতিসন্তান বিআরটিসির চেয়ারম্যান এহসান এলাহীর সহযোগিতা কামনা করেন ।
বক্তব্য রাখেন কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি নাজিরুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান উপদেষ্টা রফিক আহমেদ, ব্যারিস্টার কুতুব উদ্দিন আহমেদ শিকদার এমবিই , ইজ্জত উল্লাহ, কানাইঘাট এসোসিয়েশনের সহ সভাপতি প্রফেসর আব্দুল মালিক, আনিসুল হক, সাদেকুল আমিন, ইসি মেম্বার লুৎফুর রহমান চৌধুরী, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, ইসি মেম্বার ও ট্রাস্টের সেক্রিটারি আবুল মনসুর চৌধুরী, বিশিষ্ট কমিউনীটি নেতা কৃষিবিদ নিজাম উদ্দিন চৌধুরী, চৌধুরী ফ্যামেলি এসোসিয়েশনের সেক্রিটারি আফসর আহমদ চোধুরী, চৌধুরী ফ্যামেলি এসোসিয়েশনের ট্রেজারার মাসুদ আহমেদ চৌধুরী, জিডিয়ের সভাপতি ও কানাইঘাট এসোসিয়েশনের ইসি মেম্বার মুজিবুর রহমান, কানাইঘাট এসোসিয়েশনের সেক্রিটারি মখলিছুর রহমান, এসিস্টেন্ট সেক্রিটারি জাকারিয়া সিদ্দিকী ও জনাব হারুন রশিদ, ট্রেজারার আহমেদ ইকবাল চৌধুরী, সহ ট্রেজারার ও জিডিয়ের সেক্রিটারি সুলেমান আহমেদ, অর্গানাইজিং সেক্রিটারি ফারুক আহমদ চৌধুরী , সহ অর্গানাইজিং সেক্রিটারি হাসান রাজা , হসপিটালিটি সেক্রিটারি সালিক আহমদ, প্রচার সম্পাদক আতাউর রহমান, ওয়েলফেয়ার সেক্রিটারি নুমান আহমদ, জিডিয়ের ট্রেজারার আব্দুর রহমান বুলবুল, কমিউনিটি বেক্তিত্ব নাজমুল ইসলাম, মাওলানা জামাল আহমেদ, শামীম আহমেদ, মোস্তফা কামাল প্রমুখ ।
সভাপতি আজমল আলী সমাপনী বক্তব্যে তিনটি প্রস্তাবনা উপস্থাপনা করেন এবং সর্বসম্মতিক্রমে তা গ্রহীত হয় ।
১ . রাজাগঞ্জ ইউনিয়ন কে কোন অবস্থায় প্রস্তাবিত চারখাই থানাতে অন্তর্ভুক্ত করা যাবেনা ।
২ . অবিলম্বে গাছবাড়িকে থানা হিসাবে ঘোষণা দিতে হবে ।
৩ . দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে ।

ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদারের আহবানে একটি “একশন কমিটি ” গঠন করার সিদ্বান্ত গৃহীত হয় ।
সভায় সম্প্রতি পরলোকগত গাছবাড়ী জামিউলুলুম কামিল মাদ্রসার শিক্ষক আবুল কালাম স্যারসহ সকল মায়্যিতের রূহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয় । দোয়া পরিচালনা করেন ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই ।